শ্যামনগরে বিদেশি মদসহ মাদক কারবারি আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২লক্ষ টাকা মূল্যের ৪১ বোতল ROYAL STAG ব্রান্ডের বিদেশি মদ সহ এক

2026-01-10T11:11:51+00:00
2026-01-10T11:11:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্যামনগরে বিদেশি মদসহ মাদক কারবারি আটক
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১১:১১ এএম   (ভিজিট : ৩৭)
X

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২লক্ষ টাকা মূল্যের ৪১ বোতল ROYAL STAG ব্রান্ডের বিদেশি মদ সহ এক মাদক কারবারি আটক হয়েছে।

আটককৃত ব্যক্তি হলেন শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের মৃত গোলাম রব্বানী গাজীর পুত্র মোঃ শফিকুল ইসলাম (৪১)। 

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার সময় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি মদ সহ তাকে আটক  করা হয়।

জানাযায়, কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকা হতে ৪১ বোতল ROYAL STAG ব্রান্ডের বিদেশি মদ  যার আনুমানিক মুল্য প্রায় ২লক্ষ টাকা। এছাড়াও মোঃ শফিকুল ইসলাম নামে ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন ৯ জানুয়ারি  শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে প্রেস রিলিজের মাধ্যমে আরও জানান যে, জব্দকৃত মদ সহ আটক ব্যক্তির আটক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy