শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ে ২০২৫ সালে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলা

2026-01-10T16:05:48+00:00
2026-01-10T16:05:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ১৬৭)
X

নরসিংদীর শিবপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ে ২০২৫ সালে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ,  সাধারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাছেদ, বাড়ৈগাঁও দাখিল মাদ্রাসা সুপার হাবিবুর রহমান প্রমুখ। 

বিদায়ী সংবর্ধিত প্রধান শিক্ষকরা হলেন শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহব্বত হোসেন, মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মির্জা, কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন সরকার, দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy