অষ্টগ্রামে হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অষ্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মধ্য অষ্টগ্রামে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে হিলফুল ফুযুল যুব সংঘ।“পাশে আছি, পাশে থাকবো—মানবতার সেবায় সমাজ

2026-01-10T17:42:46+00:00
2026-01-10T17:42:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অষ্টগ্রামে হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
অষ্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ১৪৩)
X

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মধ্য অষ্টগ্রামে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে হিলফুল ফুযুল যুব সংঘ। “পাশে আছি, পাশে থাকবো—মানবতার সেবায় সমাজ গড়বো” এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় মধ্য অষ্টগ্রাম দলানহাটি এলাকায় মুহাম্মদ ছায়েদ আলী মিয়ার বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা ক্বারী মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী। এ সময় প্রায় ২০০ জন দরিদ্র,  অসহায় ও এতিম  শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দ্বীন ইসলাম, মুফতি আশরাফুল আলম মুন্সি, মুহাম্মদ ইউনুস আলী ও মুহাম্মদ কামরুজ্জামান হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদ্য প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়। তিনি বলেন, মানবতার সেবায় এ ধরনের সামাজিক উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy