কাপাসিয়ায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির চেয়ারপার্সন বাংলাদেশের তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের কাপাসিয়ার সর্বত্র

2026-01-10T17:47:53+00:00
2026-01-10T17:47:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কাপাসিয়ায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১২৫)
X

বিএনপির চেয়ারপার্সন বাংলাদেশের তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের কাপাসিয়ার সর্বত্র মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বিভিন্ন মসজিদ-মাদরাসায় কোরআনখানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। 

উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নের বর্জুনা ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুরে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। এতে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন। 

স্থানীয় ওয়ার্ডের প্রবীণ বিএনপি নেতা আব্দুস সাহিদ মাষ্টারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর মাসুদ করিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, বিএনপির প্রবীণ নেতা কাজী আফতাব উদ্দিন, স্থানীয় ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন খোকা মোক্তার, সাবেক সভাপতি আব্দুল হক মীর, সাধারণ সম্পাদক দীলিপ মজুমদার, ইউপি সদস্য আফজাল হোসেন সৈয়দ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী মীর, সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সোহেল প্রমুখ। 

পরে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল অবঃ আ স ম হান্নান শাহ্ ও সহধর্মিণী, স্থানীয় নেতা রফিকুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাখাওয়াত হোসেন। শেষে আগত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy