তারাকান্দায় সাংবাদিকদের সাথে জামায়াতের প্রার্থীর মতবিনিময়

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৬ ময়মনসিংহ (ফুলপুর-তারাকান্দা) আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশের

2026-01-10T18:40:12+00:00
2026-01-10T18:40:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তারাকান্দায় সাংবাদিকদের সাথে জামায়াতের প্রার্থীর মতবিনিময়
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম   (ভিজিট : ১৩০)
X

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৬ ময়মনসিংহ (ফুলপুর-তারাকান্দা)  আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন সুজন।

শনিবার দুপুরে তারাকান্দা প্রেসক্লাব কার্যালয়ে উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে জামায়াতের প্রার্থী আনোয়ার হোসেন সুজন ফুলপুর তারাকান্দা বিভিন্ন বিষয় নিয়ে অভিমত ব্যক্ত করেন। নির্বাচিত হলে দুটি উপজেলা যোগাযোগ ব্যবস্থা উন্নত করবেন। 

তিনি আরো বলেন, মানব জীবনের মৌলিক বিষয় বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ সমস্যার সমাধান করবো। এ সময় উপস্থিত ছিলেন জামাতের আমির আব্দুল হান্নান,তারাকান্দা উপজেলার জামাতের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তারাকান্দা উপজেলার মিডিয়া বিভাগের সেক্রেটারি আবু সাঈদ,  উপজেলার প্রচার সম্পাদক,মাওলানা নুরুল ইসলাম, তারাকান্দা উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল ওয়াদুদ কালাম, তারাকান্দা উপজেলার ওলামা বিভাগের সভাপতি মাওলানা আলী আহসান প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy