গাজীপুরের কোনাবাড়ী ভ্রমণ সংস্থার উদ্যোগে বার্ষিক বনভোজন

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কোনাবাড়ী ভ্রমণ সংস্থার উদ্যোগে বার্ষিক বনভোজন ও বর্ষবরণ- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার ভবানীপুর গ্রীনটেক রিসোর্ট এন্ড কনভেনশন

2026-01-10T18:41:36+00:00
2026-01-10T18:41:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুরের কোনাবাড়ী ভ্রমণ সংস্থার উদ্যোগে বার্ষিক বনভোজন
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ৩৬৫)
X

গাজীপুরের কোনাবাড়ী ভ্রমণ সংস্থার উদ্যোগে বার্ষিক বনভোজন ও বর্ষবরণ- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ভবানীপুর গ্রীনটেক রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে সারাদিনব্যাপী সংস্থার  ১৩৩তম বার্ষিক বনভোজন ও বর্ষবরণ -২০২৬ অনুষ্ঠিত হয়। 

বনভোজন অনুষ্ঠান এর বিশেষ আকর্ষণ ছিল শিশু-কিশোর পুরুষ ও মহিলাদের আকর্ষণীয় খেলাধুলা পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

ভ্রমণ সংস্থার সভাপতি এম এ মান্নান ও সাধারণ সম্পাদক কায়সার আজাদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী এম এম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মাফিজুর রহমান, গাজীপুর ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান, আরও  উপস্থিত ছিলেন ভ্রমণ সংস্থার সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন। 

কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন, এবং ভ্রমণ সংস্থার সকল সদস্য ও তাদের পরিবারবর্গ  এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 

ভ্রমণ সংস্থাটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছরেই বিভিন্ন অনুষ্ঠান করে থাকে এবং অনুষ্ঠানে সংস্থার সদস্যদের পরিবারবর্গ এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থাকেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy