বিরামপুরে বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের বিরামপুরে বিএনপি চেযারপার্সন ও তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায়

2026-01-11T10:31:30+00:00
2026-01-11T10:31:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিরামপুরে বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১০:৩১ এএম   (ভিজিট : ১৩১)
X

দিনাজপুরের বিরামপুরে বিএনপি চেযারপার্সন ও তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে সাতটায় বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজার শাখার সভাপতি মোরশেদ মানিক এর সভাপতিত্বে বিরামপুর রেস্ট হাউস, ধানহাটি মোড়ে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

বিরামপুর উপজেলার সাংবাদিক বৃন্দ আয়োজিত ও বিরামপুর প্রেসক্লাব কলাবাগান শাখার আহবায়ক শাহ্ আলম সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) সিনিয়র সহ-সভাপতি তোশাদ্দেক হোসেন, বিরামপুর উপজেলা (বিএনপি'র) সভাপতি শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাবেক সাধারণ সম্পাদক কমর সেলিম, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবীর, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবীর মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুব দলের সদস্য সচিব ত্র্যাডভোকেট শিরন আলম প্রমূখ।

এ সময় বিরামপুর উপজেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy