চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি প্রার্থী হারুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০জানুয়ারি)

2026-01-11T12:02:40+00:00
2026-01-11T12:08:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি প্রার্থী হারুন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১২:০২ পিএম  আপডেট: ১১.০১.২০২৬ ১২:০৮ পিএম  (ভিজিট : ১৫৬)
X

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১০জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের পাঠানপাড়া বিএনপির দলীয় কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। 


চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে এবং শাহনেওয়াজ খাঁন সিনার  সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ। 

তিনি বলেন, ব্যবসায়ী ও শিল্পপতিরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত করে একটি গণমুখী ও উন্নয়নবান্ধব সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় সোনামসজিদ স্থল বন্দরকে আরো আধুনিক ও আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধির জন্য সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়।এতে সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জের কৃষি অর্থনীতিসহ অন্যান্য অর্থনীতি কর্মকান্ডকে এগিয়ে নিতে ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাতিন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, জেলা চাউল মিল মালিক সমিতির নেতা আনোয়ার হোসেন, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম সেন্টু, জাতীয় পুরস্কার প্রাপ্ত নারী উদ্দোক্তা  তাহরিমা বেগম লাকি, মহিলা উদ্যোক্তা মোসাঃ দিলনাজ খানম, পরিবহন ব্যবসায়ী নেতা এ কে এম লুৎফর রহমান ফিরোজ, নবাব অটো মিলের চেয়ারম্যান আকবর হোসেন,আমদানি রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইতি, বিএনপি নেতা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। 

সভায় ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন। বক্তারা বলেন, একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে আরও সুসম্পর্ক ও সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy