চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন পোর্ট কলোনি এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে আজিয়ার রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

2026-01-11T16:28:16+00:00
2026-01-11T16:28:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ৩৫)
X

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন পোর্ট কলোনি এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে আজিয়ার রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আজিয়ার রহমান, বাগেরহাট জেলার মোড়ালগঞ্জ উপজেলার আলতি বুরুজ বাড়িয়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে। বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর বলেন, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পোর্ট কলোনি এলাকায় অজ্ঞাত কারণে দুর্বৃত্তরা আজিয়ার রহমানকে ছুরিকাঘাত করে ঘটনাস্থলে ফেলে যায়। পরে বন্দর থানা পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ২টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে কাজ করছে ওসি স্যারের নেতৃত্বে একাধিক পুলিশের টিম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy