বিটিসিএলের ডোমেইন সেবায় মূল্যছাড়

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

প্রযুক্তি

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দেশের ডোমেইন ব্যবহারে উৎসাহ দিতে .bd ডোমেইন সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে মূল্যছাড় ঘোষণা করেছে।বিটিসিএল

2026-01-11T21:09:53+00:00
2026-01-11T21:09:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিটিসিএলের ডোমেইন সেবায় মূল্যছাড়
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৯:০৯ পিএম   (ভিজিট : ৭৩)
X

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দেশের ডোমেইন ব্যবহারে উৎসাহ দিতে .bd ডোমেইন সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে মূল্যছাড় ঘোষণা করেছে।

বিটিসিএল সূত্র জানায়, .bd Third Level domain (যেমন: abc.com.bd) এবং .bd Second Level domain (যেমন: abc.bd)—এই দুইটি বহুল ব্যবহৃত ক্যাটাগরির রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি কমানো হয়েছে।

বিটিসিএল এর .bd ডোমেইন সেবার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দু’টি ক্যাটাগরি .bd Third Level domain: More than 2 (Two) Letters এবং .bd Second Level domain: More than 2 (Two) Letters এর রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি এর উপর ৩৬% মূল্য ছাড় প্রদান করা হয়েছে। এর ফলে গ্রাহক সাশ্রয়ী মূল্যে .bd ডোমেইন সেবা গ্রহণ করতে পারবেন।

হালনাগাদ মূল্যহার (প্রতি ডোমেইন/বছর)
.bd Third Level Domain (২ অক্ষরের বেশি, যেমন abc.com.bd ):
রেজিস্ট্রেশন ফি: ১,১০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা,
রিনিউয়াল ফি: ১,৬০০ টাকা থেকে কমিয়ে ১,০২০ টাকা,
.bd Second Level Domain (২ অক্ষরের বেশি, যেমন, abc.bd ):
রেজিস্ট্রেশন ফি: ২,০০০ টাকা থেকে কমিয়ে ১,২৮০ টাকা,
রিনিউয়াল ফি: ২,৫০০ টাকা থেকে কমিয়ে ১,৬০০ টাকা করা হয়েছে।

.bd ডোমেইন এর সুবিধা:
.com-এর তুলনায় .bd ডোমেইন সহজে পাওয়া যায়। বাংলাদেশভিত্তিক প্রতিষ্ঠান ও ব্যক্তির জন্য বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে।সরকারি ও স্বনামধন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য। স্থানীয় বাজারে পেশাদার ইমেজ ও গ্রহণযোগ্যতা বাড়ায় বাংলাদেশভিত্তিক সার্চ রেজাল্টে ভালো র‍্যাংকিংয়ের সম্ভাবনা এবং দেশীয় রেজিস্ট্রেশন নীতির কারণে তুলনামূলকভাবে নিরাপদ।

 .bd ডোমেইন এর শর্তাবলী:
নির্ধারিত হারে ভ্যাট প্রযোজ্য। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী নিয়মাবলী অনুসরণযোগ্য এবং বিটিসিএল কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ট্যারিফ সংক্রান্ত সিদ্ধান্ত প্রযোজ্য। অফারটি সীমিত সময়ের জন্য কার্যকর।

বিটিসিএল আশা করছে, এই মূল্যছাড়ের ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে .bd ডোমেইন ব্যবহারের পরিধি আরও বাড়বে এবং দেশীয় ডিজিটাল ইকোসিস্টেম শক্তিশালী হবে।






Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy