Rapid Pass কার্ডে অনলাইন রিচার্জ ও মোবাইল অ্যাপ প্রচার কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব করার লক্ষ্যে Rapid Pass কার্ডে অনলাইন রিচার্জ সুবিধা পর্যায়ক্রমে সম্প্রসারণ

2026-01-12T19:20:52+00:00
2026-01-12T19:20:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
Rapid Pass কার্ডে অনলাইন রিচার্জ ও মোবাইল অ্যাপ প্রচার কার্যক্রমের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ৯২)
X

দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব করার লক্ষ্যে Rapid Pass কার্ডে অনলাইন রিচার্জ সুবিধা পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৫ নভেম্বর আগারগাঁও মেট্রো স্টেশনে Rapid Pass কার্ডের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রিচার্জ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে স্বল্প সময়ের মধ্যেই এর মোবাইল অ্যাপভিত্তিক সংস্করণ চালুর ঘোষণা প্রদান করা হয়। সেই ঘোষণার ধারাবাহিকতায় যাত্রীদের রিচার্জ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে ১ জানুয়ারি থেকে Rapid Pass-এর অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ Google Play Store-এ উন্মুক্ত করা হয়েছে।

 “এই উদ্যোগের মাধ্যমে Rapid/MRT Pass ব্যবহারকারীরা ঘরে বসেই, যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে নিরাপদভাবে তাদের কার্ড রিচার্জ করতে পারবেন। এটি আমাদের স্মার্ট ট্রান্সপোর্ট ব্যবস্থাকে আরও জনপ্রিয় ও কার্যকর করবে।”

মোবাইল অ্যাপের প্রধান সুবিধাসমূহ
সহজ ও নিরাপদ অনলাইন রিচার্জ
রিচার্জ হিস্ট্রি ও কার্ড ব্যবহারের তথ্য দেখার সুবিধা
NFC-enabled মোবাইল ব্যবহার করে রিয়েল-টাইম ব্যালেন্স যাচাই
bKash, Rocket, Visa Card, AMEX Card এবং MasterCard সহ একাধিক ডিজিটাল পেমেন্ট মাধ্যমের মাধ্যমে রিচার্জ

অ্যাপ ব্যবহারের সংক্ষিপ্ত নির্দেশনা
১. অ্যাপ ডাউনলোড ও লগইন
Google Play Store থেকে Rapid Pass মোবাইল অ্যাপ ডাউনলোড করা যাবে।
প্রথমবার অ্যাপ ব্যবহারকারীদের Sign-up সম্পন্ন করে Sign-in করতে হবে।
পূর্বে Rapid Pass ওয়েবসাইটে নিবন্ধিত ব্যবহারকারীরা একই লগইন তথ্য (Credentials) ব্যবহার করে অ্যাপে প্রবেশ করতে পারবেন।
নিবন্ধিত কার্ড ব্যবহারকারীদের লগইনের ক্ষেত্রে কার্ড নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

২. কার্ড সংযুক্তকরণ
লগইনের পর পূর্বে নিবন্ধিত কার্ড স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে।
প্রয়োজনে নতুন Rapid/MRT Pass কার্ড অ্যাপে সংযুক্ত করা যাবে।

৩. ব্যালেন্স যাচাই ও কার্ড হিস্ট্রি
NFC-enabled মোবাইল ব্যবহারকারীরা “Balance” অপশনে গিয়ে কার্ডটি মোবাইলের পেছনে ট্যাপ করে তাৎক্ষণিক ব্যালেন্স দেখবেন।
ব্যবহারকারীরা কার্ড হিস্ট্রি এবং অনলাইন পেমেন্ট হিস্ট্রি অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন।

৪. অনলাইন রিচার্জ প্রক্রিয়া
একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।
bKash, Rocket, Visa Card, AMEX Card এবং MasterCard সহ বিভিন্ন নিরাপদ ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করে Rapid Pass কার্ডে রিচার্জ সম্পন্ন করা যাবে।

৫. AVM ট্যাপ ও রিচার্জ নিশ্চিতকরণ
অনলাইনে রিচার্জের পর কার্ডটি AVM (Add Value Machine)-এ ট্যাপ না করা পর্যন্ত Pending থাকবে।
ব্যালেন্স কার্যকর করতে অবশ্যই AVM-এ কার্ড ট্যাপ করতে হবে।
সফল রিচার্জের পর নিবন্ধিত মোবাইল নম্বরে নিশ্চিতকরণ এসএমএস প্রেরণ করা হবে।

৬. গুরুত্বপূর্ণ শর্তাবলি
এক সময়ে একটি কার্ডে শুধুমাত্র একটি পেন্ডিং অনলাইন রিচার্জ রাখা যাবে।
কার্ড যদি ব্ল্যাকলিস্ট, রিফান্ডেড বা অবৈধ অবস্থায় থাকে, রিচার্জ প্রযোজ্য হবে না।
AVM-এ ট্যাপ করার আগে ৭ দিনের মধ্যে রিচার্জ বাতিলের অনুরোধ করা যাবে।
বাতিলের ক্ষেত্রে ৫% সার্ভিস চার্জ প্রযোজ্য।
ব্ল্যাকলিস্টজনিত কারণে পেন্ডিং রিচার্জ কার্যকর না হলে রিফান্ডের আবেদন করা যাবে (৫% চার্জ প্রযোজ্য)।

 “আমাদের লক্ষ্য হলো সেবার মান বজায় রাখা, ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করা এবং ভবিষ্যতে Rapid Pass-কে বাস, মেট্রোসহ দেশের অন্যান্য গণপরিবহন ব্যবস্থায় আরও বিস্তৃতভাবে প্রয়োগ করা।”





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy