প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম (ভিজিট : ২৭৭)

X
কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে ডুবে নিহত ও নিখোঁজ জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কোস্ট ফাউন্ডেশন।
সোমবার বিকালে নিহত ও নিখোঁজ জেলে পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার আর্থিক সহায়তা প্রদান করা হয়। নিহত ও নিখোঁজ জেলেদের পক্ষে তাদের মা ও স্ত্রী সন্তানদের হাতে এই অর্থ তুলে দেন ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী জিয়াউল করিম চৌধুরী ঝন্টু, জলবায়ু অভিযোজন কর্মসূচীর মো: মিজানুর রহমান, এলাকা ব্যবস্থাপক সঞ্জয় চৌধুরী, ব্যবস্থাপক নির্মল পাল ও শাখা ব্যবস্থাপক কুতুব উদ্দিনসহ অনেকে।
ফাউন্ডেশনের জিয়াউল করিম চৌধুরী ঝন্টু বলেন, কোস্ট ফাউন্ডেশন আপদকালীন সময় ও যে কোন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। জেলেদের মৃত্যুতে পরিবারের যে ক্ষতি হয়েছে তা পুষাবার নয়।
এছাড়া সংস্থার,মিজানুর রহমান বলেন, ভবিষ্যতে মাছ ধরতে নদী কিংবা সাগরে যাওয়ার সময় নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট, বয়া, হেলমেট, মোবাইল, টর্চ লাইট সহ জীবন রক্ষাকারী সরঞ্জমাদি সাথে রাখার পরামর্শ দেন।
উল্লেখ্য,গত ৯ জানুয়ারীথ সাগরে ট্রলার দুঘর্টনায় ডুবে নিহত হয় উপজেলার বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর মো: এহসান ও আলী আকবর ডেইলের আবু তালেব। অন্য দিকে, বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর মো: ফয়সাল নিখোঁজ হয়।