সিলেটে যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ তবারক গ্রেফতার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সারাবাংলা

বহুল আলোচিত মাদক ব্যবসায়ী ‘মাদক সম্রাট’ তবারক আলী (৪০) ওরফে ইরাবা সুমনকে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে

2026-01-12T21:46:52+00:00
2026-01-12T21:46:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটে যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ তবারক গ্রেফতার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম   (ভিজিট : ১২৭)
X

বহুল আলোচিত মাদক ব্যবসায়ী ‘মাদক সম্রাট’ তবারক আলী (৪০) ওরফে ইরাবা সুমনকে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। তবরাক সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মৃত আলকাছ আলীর পুত্র। 

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৫ মামলার আসামী তবারকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (১১ জানুয়ারি) গভীররাতে তবারকের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন থানায় ‘মাদক, চুরি-ছিনতাই ও মারামারি’র অভিযোগে দায়ের করা ১৫টি মামলার আসামী তবারক আলী একজন চিহ্নিত মাদক মাফিয়া। এর পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমান দেশীয় অস্ত্র’সহ তবারককে গ্রেপ্তার করে ছিল। 

সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে ইয়াবা সুমনকে আবারও এলাকায় অবস্থান নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। আর গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীররাতে তবারকের নিজ বসত বাড়িতে ‘বিশ্বনাথ থানা ও ডিবি পুলিশ’র যৌথভাবে অভিযান চালায়। 

অভিযানকালে মাদক সম্রাট তবারকের অন্যান্য সহযোগিরা পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশের খাঁচায় বন্দি হয় তবারক। এরপর সোমবার (১২ জানুয়ারী) একটি ডাকাতির প্রস্তুতি মামলায় (মামলা নং-০১, তাং-০১.০৩.২৫ইং) তবারক আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।

আলোচিত মাদক সম্রাট তবারক আলীকে ওরফে ইয়াবা সুমনকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, রোববার দিবাগত রাতে গ্রেপ্তারের পর সোমবার তবারককে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy