কুষ্টিয়া সীমান্তে দুটি পিস্তল উদ্ধার করলো বিজিবি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গত ১ জানুয়ারী

2026-01-13T10:26:03+00:00
2026-01-13T10:26:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়া সীমান্তে দুটি পিস্তল উদ্ধার করলো বিজিবি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:২৬ এএম   (ভিজিট : ৫৮)
X

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ১ জানুয়ারী বিকালে একই সীমান্ত এলাকায় দুটি বিদেশী পিস্তল ও চারটি ম্যাগজিন উদ্ধার করেছিল বিজিবি।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে পরিচালিত এক অভিযানে ভারত সীমান্ত সংলগ্ন চিলমারী ইউনিয়নের আতারপাড়া মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।

বিজিবি জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

বিজিবি জানিয়েছে, সোমবার বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল চলাকালে সীমানা পিলার ৮৪/৩-এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার চিলমারী ইউনিয়নের আতারপাড়া মাঠের একটি ফসলের ক্ষেতের মধ্যে থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দৌলতপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। 

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, নির্বাচন কেন্দ্রিক সীমান্ত এলাকায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বাহিনীর সদস্যরা সর্বদা তৎপর রয়েছে।

তিনি বলেন, মাদক ও অস্ত্র পাচারসহ সকল প্রকার চোরাচালান এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি‘র অবস্থান স্পষ্ট। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy