নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে চরাঞ্চলের ভোটকেন্দ্র ঘুরে দেখলেন পুলিশ সুপার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেলগাছা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন জামালপুর

2026-01-13T10:53:04+00:00
2026-01-13T10:53:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে চরাঞ্চলের ভোটকেন্দ্র ঘুরে দেখলেন পুলিশ সুপার
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:৫৩ এএম   (ভিজিট : ১৩২)
X

জামালপুরের ইসলামপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেলগাছা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী বেলগাছা ইউনিয়নের চরাঞ্চলের একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় অতিগুরুত্বপূর্ণ ও দুর্গম এসব ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ (পিপিএম), ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মন্নিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy