শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ হলেন বানেশ্বর সরকারি কলেজের প্রফেসর ড. মোঃ শওকত আলী

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে মনোনীত হয়েছেন প্রফেসর ড.

2026-01-13T11:54:14+00:00
2026-01-13T11:54:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ হলেন বানেশ্বর সরকারি কলেজের প্রফেসর ড. মোঃ শওকত আলী
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১১:৫৪ এএম   (ভিজিট : ১৭৯০)
X

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে মনোনীত হয়েছেন প্রফেসর ড. মোঃ শওকত আলী, অধ্যক্ষ, বানেশ্বর সরকারি কলেজ, পুঠিয়া, রাজশাহী।

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, প্রশাসনিক দক্ষতা, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে অনুকরণীয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ের যাচাই-বাছাই শেষে তাকে শ্রেষ্ঠ হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর থেকে প্রফেসর ড. মোঃ শওকত আলীর নেতৃত্বে বানেশ্বর সরকারি কলেজে শিক্ষা পরিবেশের উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীদের শৃঙ্খলা বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম জোরদার এবং একাডেমিক ফলাফলে অগ্রগতির কারণে কলেজটি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
এই অর্জনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ভবিষ্যতেও বানেশ্বর সরকারি কলেজ শিক্ষা ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবে।

এবিষয়ে বানেশ্বর সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. মোঃ শওকত আলী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, আমার ২৮ বছরের চাকরি জীবনের অর্জন এটা। আমি  উপজেলা, জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি এবং আশা করি বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব হব। কারণ আমার যে সকল দেশি বিদেশি প্রশিক্ষণ আছে এবং ৭ টি সার্টিফিকেট আছে এমন ডিগ্রি তেমন কারও নাই যার কারণে আমি আশা করি বিভাগেও শ্রেষ্ঠ হব। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy