পূর্ব ইব্রাহিমপুর জামে মসজিদের উদ‍্যোগে ২০তম ওয়াজ মাহফিল

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সারাবাংলা

সুনামগঞ্জ শহরতলীর পূর্ব ইব্রাহিমপুর জামে মসজিদের উদ্যোগে ২০তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ যোহর থেকে মধ্যরাত

2026-01-13T14:57:27+00:00
2026-01-13T14:57:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্ব ইব্রাহিমপুর জামে মসজিদের উদ‍্যোগে ২০তম ওয়াজ মাহফিল
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ২:৫৭ পিএম   (ভিজিট : ১০২)
X

সুনামগঞ্জ শহরতলীর পূর্ব ইব্রাহিমপুর জামে মসজিদের উদ্যোগে ২০তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ যোহর থেকে মধ্যরাত পর্যন্ত পূর্ব ইব্রাহিমপুর ঈদগাহ মাঠে মাহফিলটি আয়োজন করা হয়।

মাহফিলে মোট ১৬ জনকে সম্মাননা স্মারক এবং ৪ জনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। প্রথম পর্বে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি মো. আলী আজগর সাদ মিয়া, আর দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ আবিদুর রহমান।

ওয়াজে বয়ান পেশ করেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী (ঢাকা), মাও. শরীফুজ্জামান রাজিবপুরী (নেত্রকোনা), মুফতি দিলোয়ার হোসাইন মাইজী (ঢাকা), হাফেজ সাইফুল্লাহ বিন আনসারী (ব্রাহ্মণবাড়িয়া), মাও. আবু সাঈদ (সিনিয়র ইমাম-মোয়াজ্জিন, সুনামগঞ্জ) ও মাও. জয়নুল আবেদীন মাহবুব (পূর্ব ইব্রাহিমপুর জামে মসজিদ)।

মরণোত্তর সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন মরহুম হাফেজ জুবায়ের আহমদ আনসারী, মরহুম সোনাই মিয়া, মরহুম মোহাম্মদ মিজাজুল হক ও মরহুম জানার মিয়া। এছাড়া স্থানীয় সাংবাদিক ও কমিটির সাবেক ও বর্তমান কর্মকর্তাদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy