প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম আপডেট: ১৩.০১.২০২৬ ৫:২০ পিএম (ভিজিট : ৩৭)

X
গত ৯ জানুয়ারী কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে ট্রলার ডুবে নিহত ও নিখোঁজ পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।
মঙ্গলবার সকালে নিহত ও নিখোঁজ পরিবারের খোঁজখবর নেন এবং তাদের ডেকে এনে শুকনো খাবার এবং কম্বল প্রদান করেন। কয়েকদিনের মধ্যে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।
তিনি বলেন, নৌকাডুবিতে তিনটি পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য সহায়তা দিয়েছি। ভবিষ্যতেও আমরা তাদের পাশে থাকব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুসলিম উদ্দীনসহ অনেকে।
উল্লেখ্য, সাগরে ট্রলার ডুবে নিহত হয় উপজেলার বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর মো: এহসান ও আলী আকবর ডেইলের আবু তালেব।
অন্যদিকে, বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর মো: ফয়সাল নিখোঁজ হয়।