সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস লিটন ট্রাভেলসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নাজমুল হাসান রানা (৩২) নামে এক ব্যক্তি নিহত

2026-01-13T17:19:40+00:00
2026-01-13T17:19:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতার মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ৭১)
X

সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস লিটন ট্রাভেলসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নাজমুল হাসান রানা (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তালা ফায়ার স্টেশন এলাকার কালভার্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হাসান রানা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’র কৃষি ইউনিটে কর্মরত ছিলেন এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শী নুর উদ্দীন টিপু জানান, তিনি বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকাকালে বিকট শব্দ শুনে নিচে নেমে আসেন। পরে তিনি দেখতে পান মোটরসাইকেল ও বাস দুটিই রাস্তার বাম পাশে পড়ে আছে। খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এস এম নাহিদ হাসান জানান, তালা থেকে ঢাকাগামী লিটন ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৯-০০২৩) এর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে নাজমুল হাসান রানার মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাস ও বাসের হেলপারকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy