ভুয়া সার্জেন্ট সেজে চাঁদাবাজির অভিযোগে তিন প্রতারক গ্রেফতার

খুলনা ব্যুরো

সারাবাংলা

পুলিশের সার্জেন্ট সেজে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে খুলনা পিবিআই। তথ্য প্রযুক্তি ব্যবহার করে

2026-01-13T20:00:52+00:00
2026-01-13T20:00:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভুয়া সার্জেন্ট সেজে চাঁদাবাজির অভিযোগে তিন প্রতারক গ্রেফতার
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ২১৭)
X

পুলিশের সার্জেন্ট সেজে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে খুলনা পিবিআই। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মাগুরা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে তাদের কাছ থেকে পুলিশের ব্যবহ্ণত একটি ওয়াকিটকি সেট, একাধিক সার্জেন্টদের নাম সম্বলিত ভিজিটিং কার্ড, পুলিশের লোগো সম্বলিত একাধিক ফর্মসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে।

পিবিআই জানায়, নিজেকে পুলিশের সার্জেন্ট তরিকুল পরিচয় দিয়ে গত ৮ ও ৯ জানুয়ারি দু'দফা নগরীর শেখ পাড়ার ইজিবাইক মালিক শুকুর আলীর কাছ থেকে ৮৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পুরাতন ব্যটারী দেওয়ার কথা বলে একটি চক্র এ প্রতারণা করে। টাকা পাওয়ার পরে ব্যাটারী না দেওয়ায় তিনি পিবিআইতে একটি লিখিত অভিযোগ করেন। 

অভিযোগের সূত্র ধরে মাগুরা মাগুরা সদর থানার ঢাকা রোডস্থ একতা কাঁচা বাজার আড়ত সংলগ্ন হোটেল রয়েল (আবাসিক) হতে খুলনা পিবিআই ওই প্রতারণার ঘটনায় জড়িত গোপালগঞ্জ জেলার তিলছড়া গ্রামের একিন সরদারের ছেলে এসএম শাহিন(৫০), মাগুরার মোহাম্মদপর থানার মদন মোহনপুর গ্রামের নাসির শেখের ছেলে মোঃ নাজমুল হাসান(৩২), ও একই গ্রামের লিয়াকত আলীর ছেলে ওবায়দুল বিশ্বাস(৩৪)কে সোমবার রাতে গ্রেপ্তার করে। এ সময়ে তাদের হেফাজত হতে প্রতারণায় ব্যবহৃত মোবাইল নম্বরের সিমসহ বিভিন্ন মডেলের ০৪(চার) টি মোবাইল ফোন, একটি ওয়াকিটকি সেট, সার্জেন্ট মোঃ তরিকুল ইসলাম নামীয়সহ একাধিক সার্জেন্টদের নাম সম্বলিত ভিজিটিং কার্ড, পুলিশের লোগো সম্বলিত একাধিক ফর্মসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে।

এ ঘটনায় মোঃ শুকুর আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মঙ্গলবার মামলা করেছে।

উল্লেখ্য, পিবিআই খুলনা জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্ত্বে এসআই (নিঃ) রেজোয়ান, এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান, এসআই (নিঃ) খোন্দকার নাঈম-উল-ইসলাম এবং এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সহ খুলনা জেলার চৌকস দল গত সোমবার খুলনা, যশোর এবং মাগুরা জেলার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান পরিচালনা করে এবং ওইদিন রাত সাড়ে ৯ টায় মাগুরা সদর থানাধীন ঢাকা রোডস্থ একতা কাঁচা বাজার আড়ত সংলগ্ন হোটেল রয়েল (আবাসিক) অভিযান চালিয়ে সফল হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy