খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দাগনভূঞায় দোয়া

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফেনীর দাগনভূঞায় স্বরনসভা, দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার মিলাদ ও

2026-01-13T20:44:38+00:00
2026-01-13T20:44:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দাগনভূঞায় দোয়া
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ১৫০)
X

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফেনীর দাগনভূঞায় স্বরনসভা, দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার  মিলাদ ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন, ফেনী জেলা বিএনপির সদস্য সাইফুজ্জামান রতন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, আবুল হাসেম বাহাদুর, দাগনভূঞা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব কাজী সাইফুর রহমান স্বপন, সাবেক ফেনী জেলা ছাত্র দলের সহ সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, মনসুর প্রমুখ। 

স্বরন সভায় বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, বেগম জিয়া শুধু বাংলাদেশ নয় বিশ্ব নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাই তার জানাজায় পুরো বিশ্বের মানুষ সামিল হয়েছে এবং তার জন্য দুই হাত তুলে দোয়া করেছেন। এটা জাতীয়তাবাদী শক্তির জন্য একটা বড় পাওনা। বেগম জিয়ার ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম আজীবন বাংলাদেশের মানুষ স্বরন করবে। গণতন্ত্র উত্তরনে তার অগ্রনী ভূমিকা মাথায় রেখে তার আদর্শ বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। 

স্বরনসভা ও দোয়া মাহফিল শেষে সাবেক ফেনী জেলা যুবদলের যুগ্ন সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সবুজের নিজস্ব অর্থায়নে প্রায় ৫ হাজার গরীব অসহায় ও এতিমদের মাজে খাবার বিতরন করা হয়েছে।

আয়োজনের বিষয়ে ইসমাইল হোসেন সবুজ বলেন, আমরা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক। তাদের দেখানো পথে আমরা এই দেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে যাবো। এই আয়োজনের মাধ্যমে আমরা তার ক্ষুদ্র কর্মি হিসাবে আত্বার মাগফিরাত কামনা করছি। এবং এই আয়োজন সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy