শিবালয়ে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মানিকগঞ্জের শিবালয়ের আরুয়াতে মিলাদ ও

2026-01-13T21:09:52+00:00
2026-01-13T21:09:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবালয়ে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৯:০৯ পিএম   (ভিজিট : ৬৮)
X

বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী  মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মানিকগঞ্জের শিবালয়ের আরুয়াতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে আরুয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নালী বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপি'র আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের বিএনপি'র মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী এসএ জিন্নাহ কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সাবেক আরুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নিজাম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মো. মিজানুর রহমান লিটন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলামসহ জেলা-উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy