আখাউড়ায় সনদহীন ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সনদহীন চিকিৎসক রোগী দেখা ও প্রেসক্রিপশনে নিজেকে ‘ডাক্তার’ পরিচয় দেওয়ার দায়ে নয়ন ফার্মেসির মালিক নারায়ণ চন্দ্র

2026-01-14T11:17:05+00:00
2026-01-14T11:17:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় সনদহীন ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৭ এএম   (ভিজিট : ১৩৯)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সনদহীন চিকিৎসক রোগী দেখা ও প্রেসক্রিপশনে নিজেকে ‘ডাক্তার’ পরিচয় দেওয়ার দায়ে নয়ন ফার্মেসির মালিক নারায়ণ চন্দ্র পাল কে  ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার তন্তর বাজারের নয়ন ফার্মেসির মালিক নারায়ণ চন্দ্র পাল কে এ জরিমানা করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় অভিযানে সহযোগিতা করেন জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক।।

অভিযান সূত্রে জানা যায়, তন্তর বাজার এলাকার একটি ফার্মেসির মালিক নারায়ণ চন্দ্র পাল নিজেই সিরিয়াল দিয়ে রোগী দেখছিলেন এবং প্রত্যেক রোগীর কাছ থেকে ২০০ টাকা করে ভিজিট ফি আদায় করছিলেন। তিনি রোগীদের বিভিন্ন ওষুধের পাশাপাশি অ্যান্টিবায়োটিকও প্রেসক্রাইব করছিলেন। তবে যাচাই করে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তির পল্লী চিকিৎসক, এমবিবিএস কিংবা চিকিৎসার সংশ্লিষ্ট কোনো বৈধ সনদপত্র নেই। তবুও তিনি প্রেসক্রিপশনে নিজের নামের আগে ‘ডাক্তার’ শব্দ ব্যবহার করছেন।

ভুয়া উপাধি ব্যবহার করে সাধারণ রোগীদের বিভ্রান্ত ও প্রতারণা করার মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করা হয়েছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ভবিষ্যতে এ ধরনের অবৈধ ও অনৈতিক কার্যক্রমে জড়িত হলে আইনের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জনস্বার্থে সনদহীন চিকিৎসা সেবা ও অবাধ অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy