আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর আত্রাইয়ে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা লেডিস ক্লাব।মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সার ৩ টায় আত্রাই

2026-01-14T11:23:56+00:00
2026-01-14T11:23:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:২৩ এএম   (ভিজিট : ১৬৯)
X

নওগাঁর আত্রাইয়ে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা লেডিস ক্লাব। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সার ৩ টায়  আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে বেদে সম্প্রদায় ও দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

​বিকেল সাড়ে ৩টায় উপজেলার পাঁচুপুর চার মাথা, হেলিপ্যাড চত্বর এবং মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় ১০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন ক্লাবের সদস্যরা।

​শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আত্রাই উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার-এর সহধর্মিণী মোছা. সিনথিয়া আফ্রিন রানু। ​বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। 

বিশেষ করে বেদে সম্প্রদায় ও ভাসমান মানুষরা এই শীতে অনেক কষ্টে দিনাতিপাত করছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্য অনুযায়ী সমাজের বিত্তবানদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে শীতার্তদের সহায়তায় এগিয়ে আসা।

​তিনি আরও বলেন, উপজেলা লেডিস ক্লাব সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আগামীতেও আমাদের এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে যাতে কোনো মানুষ শীতে কষ্ট না পায়।

​এ সময় আরও উপস্থিত ছিলেন আত্রাই লেডিস ক্লাবের সদস্য মৌসুমী বাগচি, মোছা. অলিমা পারভীন, মোছা. তোফাতুন নেছা, নিলুফা ইয়ামিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy