কুমিল্লায় ‘সফল’ প্রকল্পের অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার কুমিল্লা

সারাবাংলা

কুমিল্লায় প্রত্যাগত অভিবাসী এবং তাদের পরিবারের স্থায়ী জীবিকায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ‘সফল’ (SHAFAL) প্রকল্পের জেলা

2026-01-14T14:40:02+00:00
2026-01-14T14:40:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় ‘সফল’ প্রকল্পের অবহিতকরণ সভা
স্টাফ রিপোর্টার কুমিল্লা
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ২:৪০ পিএম   (ভিজিট : ১৫৬)
X

কুমিল্লায় প্রত্যাগত অভিবাসী এবং তাদের পরিবারের স্থায়ী জীবিকায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ‘সফল’ (SHAFAL) প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সুইজারল্যান্ডের সহযোগিতায় এবং জাতিসংঘের ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (UNCDF)-এর কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (RMMRU) ।

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মু: রেজা হাসান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান, পিপিএম-সেবা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুলতানা রাজিয়া ।

সভাপতির বক্তব্যে মো: সাইফুল ইসলাম বলেন, "অভিবাসীরা আমাদের অর্থনীতির প্রাণশক্তি। ‘সফল’ প্রকল্পের মাধ্যমে তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা হলে তা কুমিল্লার সামগ্রিক উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে, সফল প্রকল্পের সফলতার জন্য সকলের সহযোগিতা কামনা করেন "। 

UNCDF-এর ন্যাশনাল প্রোজেক্ট অ্যানালিস্ট মো. শরিফুল ইসলাম চৌধুরী প্রকল্পের বৈশ্বিক ও কারিগরি প্রেক্ষাপট তুলে ধরেন। RMMRU-এর প্রজেক্ট ম্যানেজার আফজাল হোসেন ও জেলা সমন্বয়কারী শাহাদাত হোসেন জানান, প্রকল্পের আওতায় প্রত্যাগত অভিবাসীদের প্রোফাইলিং, ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি (DFL) ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে । উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও টেকসই রেফারাল ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে DEMO, TTC, WEWB, প্রবাসী কল্যাণ ব্যাংক, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, এনজিও, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যম প্রতিনিধিসহ মোট ৫৪ জন অংশীজন অংশগ্রহণ ও মতামত, এবং SDC এবং UNCDF এর সহযোগিতায় সফল প্রকল্পে সহযোগিতার মতামত ব্যাক্ত করেন।

উন্মুক্ত আলোচনা পর্বে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের প্রতিনিধি (DEMO, TTC, WEWB), প্রবাসী কল্যাণ ব্যাংক ও অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন । তারা জেলা পর্যায়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও টেকসই রেফারাল ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy