ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন মিনহাজ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের ১৩৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই

2026-01-14T15:58:35+00:00
2026-01-14T15:58:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন মিনহাজ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ৫৪৫)
X

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের ১৩৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে ঘোষিত কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক হলেন বাঁশখালীর মিনহাজ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

মিনহাজ বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সকল ইউনিটের দায়িত্বশীলবৃন্দ এবং গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুর ও সেক্রেটারি হাসান আল মামুন ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, সাংগঠনিক জ্ঞান, আদর্শ ও রাজনৈতিক সচেতনতা বিকশিত করে সংগঠনের ভিত্তি সুদৃঢ় করা, বিশ্লেষণী সক্ষমতা বৃদ্ধি করা এবং নতুন নেতৃত্ব তৈরির লক্ষ্যেই কাজ করে যেতে চাই। ছাত্র অধিকার পরিষদকে আরও গতিশীল, মেধাভিত্তিক ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সকলের দোয়া সহযোগিতা ও সমর্থন কামনা করি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy