কক্সবাজারে ঘুরতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতা আটক

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সমুদ্রসৈকত কক্সবাজারে আনন্দভ্রমণে গিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ

2026-01-14T20:05:32+00:00
2026-01-14T20:05:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে ঘুরতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতা আটক
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৮:০৫ পিএম   (ভিজিট : ৪২৬)
X

সমুদ্রসৈকত কক্সবাজারে আনন্দভ্রমণে গিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতা  র‌্যাবের হাতে আটক হয়েছেন। 

আটককৃতরা হলেন- কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক মো. রনি খান শুভ,  যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব , সামাদ উল্লাহ ও পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন। 

মঙ্গলবার রাতে কক্সবাজার জেলার মহেশখালী থেকে তাদেরকে র‌্যাব আটক করেছে বলে জানান কটিয়াদী মডেল থানা পুলিশ। রাতেই কটিয়াদী মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম আটককৃত ছাত্রলীগ নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে আসার জন্য কক্সবাজারে গিয়েছেন। তাদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানা ও কিশোরগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে।

জানা যায়, গত ৫ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কটিয়াদী উপজেলা কমিটি কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কমিটি অনুমোদন করে প্রকাশ করা হয়। ওই কমিটির পদধারীরা কক্সবাজারের আনন্দ ভ্রমণ ও গোপন মিটিং করার সময় মহেশখালী  থেকে র‌্যাব তাদেরকে আটক করে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, কক্সবাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোট পাঁচ নেতাকে আটক করা হয়েছে। এদের মধ্যে কটিয়াদী উপজেলার চারজন ও পাকুন্দিয়া উপজেলার একজন রয়েছেন। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানা ও কিশোরগঞ্জ সদর থানায় মামলা রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy