বানেশ্বরে বিএনপির ওয়ার্ড ভিত্তিক ভোটকেন্দ্র কমিটি গঠন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে বানেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওয়ার্ডভিত্তিক ভোটকেন্দ্র

2026-01-15T11:23:11+00:00
2026-01-15T11:23:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বানেশ্বরে বিএনপির ওয়ার্ড ভিত্তিক ভোটকেন্দ্র কমিটি গঠন
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৩ এএম   (ভিজিট : ১৪৪)
X

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে বানেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওয়ার্ডভিত্তিক ভোটকেন্দ্র কেন্দ্রিক নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বানেশ্বর ধানহাটায় সোবহান সরকারের মুড়ি মিলে আয়োজিত সভায় বানেশ্বর ও বালিয়াঘাটি ওয়ার্ডের এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকার। 

সভায় উপস্থিত ছিলেন বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর বাজার হাট কমিটির ইজারাদার রাসেল সরকার, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক মতিউর রহমান মতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মখলেসুর রহমান, ইউপি সদস্য আলমগীর হোসেন আলম, বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক,  সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, ভোট কেন্দ্র ভিত্তিক শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে ভোটারদের কেন্দ্রমুখী করা, নির্বাচনকালীন শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy