আজ থেকে শিক্ষার্থীদের লাগাতার অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা।আজ বৃহস্পতিবার (১৫

2026-01-15T12:07:53+00:00
2026-01-15T12:18:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তীব্র যানজটের আশঙ্কা
আজ থেকে শিক্ষার্থীদের লাগাতার অবরোধের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:০৭ পিএম  আপডেট: ১৫.০১.২০২৬ ১২:১৮ পিএম  (ভিজিট : ৮২)
X

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে এ কর্মসূচির ঘোষণা করেন তারা। এর কারণে আজও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।

শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচির ফলে সায়েন্সল্যাব, মিরপুর টেকনিক্যাল, তাঁতিবাজার, গুলিস্তান, শাহবাগ, তেজগাঁওসহ একাধিক এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। সংশ্লিষ্টরা এসব এলাকা এড়িয়ে চলতে এবং বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

বুধবার বিকেলে রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে আয়োজিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন।

ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে একযোগে সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে বুধবার এসব এলাকায় অবরোধের কারণে দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানসহ সাধারণ নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।





  বিষয়:   সাত কলেজ  শিক্ষার্থী  অবরোধ  তীব্র যানজট  আশঙ্কা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy