
ঝালকাঠির রাজাপুর উপজেলায় চলন্ত গাড়িতে দা দিয়ে কুপিয়ে এক সিগারেট ডিলারের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুটিয়াখালী শরিফ বাড়ি ব্রিজের গোড়ায় এ ঘটনা ঘটে।
আহত ওই ব্যবসায়ী সিগারেট বিক্রির টাকা নিয়ে গাড়িযোগে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত ছিনতাইকারীরা তার গাড়ির গতিরোধ করে দা দিয়ে হাতে কুপিয়ে জখম করে। পরে তার কাছ থেকে প্রায় এক থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।
স্থানীয়রা জানান, হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানা গেছে।