নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা বিএনপির উদ্যোগে কথিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ১২ জানুয়ারি “ফাইভ স্টার” নামক একটি কথিত অভিযোগের ভিত্তিতে খালিয়াজুরী উপজেলা বিএনপির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয় এ সম্মেলনে।
খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান কেস্টর-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ও খালিয়াজুরী উপজেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপি নেতা মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস. এম. মনিরুজ্জামান দুদু।
এছাড়াও বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদ রানা চেয়ারম্যান, সহ-সভাপতি ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, সাংগঠনিক সম্পাদক কায়সার রহমান সেকুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক পলিন, যুগ্ম আহ্বায়ক হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে খালিয়াজুরী উপজেলার সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।