প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম (ভিজিট : ৩৩)

X
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে একটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাট আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, দিনাজপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহানুর ইসলাম, সহকারী শিক্ষক আল মামুন সরকারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
কর্মসূচিতে প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।