আনোয়ারায় সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্বোধন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এক আলোচনা সভার

2026-01-15T17:08:11+00:00
2026-01-15T17:08:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনোয়ারায় সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্বোধন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : ২৫১)
X

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে হাসপাতালের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা ও সাবেক বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আবু।

উদ্বোধনী বক্তব্য রাখেন হাসপাতালের উদ্যোক্তা কামরুল ইসলাম। আতিক জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গ্রাম্য ডাক্তার সমিতির সভাপতি পংকস রায়, মাস্টার ফরিদুল আলম, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, ব্যবসায়ী মোর্শেদ কামাল, আনোয়ারা রিপোর্টার ইউনিটের সভাপতি মহিউদ্দিন মঞ্জু, শিক্ষক সমীর দাশ, সাবেক ইউপি সদস্য আবুল হাসেম এবং ডা. মিনহাজ উদ্দিন।

আলোচনা সভা শেষে ফিতা কেটে সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বক্তারা হাসপাতালটির উদ্বোধনকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামীণ এলাকার মানুষ সাধারণত সহজ-সরল ও আর্থিকভাবে পিছিয়ে। তাই চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে তাদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে চিকিৎসার মান ও সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy