যদি মনে করেন প্রশাসন দুর্বল, তাহলে আপনাদের ভুল হবে: সিরাজগঞ্জ জেলা প্রশাসক

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

আপনারা যদি মনে করেন এখন তো প্রশাসন দুর্বল হয়েছে, আমরা যা ইচ্ছে তাই করবো তাহলে আপনাদের ভুল হবে।

2026-01-15T18:49:01+00:00
2026-01-15T18:49:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যদি মনে করেন প্রশাসন দুর্বল, তাহলে আপনাদের ভুল হবে: সিরাজগঞ্জ জেলা প্রশাসক
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ৯৬)
X

আপনারা যদি মনে করেন এখন তো প্রশাসন দুর্বল হয়েছে, আমরা যা ইচ্ছে তাই করবো তাহলে আপনাদের ভুল হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রশাসন অন্যান্য বারের তুলনায় এবার কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা উর্ধতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় সম্পূর্ণ ভাবে প্রস্তুত রয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য বক্তিবর্গের সাথে  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা আমিনুল ইসলাম এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, জনগনের সহযোগিতা ছাড়া কোন কিছুই সফল ভাবে সম্পন্ন করা সম্ভব নয়। আপনারা আমাদের নির্বাচনের আগে যেভাবে সহযোগিতা করে আসছেন, এভাবেই সামনে দিনগুলোতে সহযোগিতা করবেন। 

তিনি বলেন, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচনী আচরণ বিধি মেনে চললে আপনাদের জন্য ভালো। সেই সাথে আমরা যারা নির্বাচন বাস্তবায়নের জন্য কাজ করছি তাদের কাজেও সহজ হবে। 

এসময় তিনি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনসহ সকল আসনের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত  করতে সকলের সহযোগীতাও কামনা করেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আফরিন জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা সুকান্তধরসহ সামাজিক, রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy