শাশুড়ির অত্যাচারে মেয়েকে নিয়ে খালে ঝাঁপ, অতঃপর...

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজের মেয়েকে নিয়ে খালে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে ৮বছর বয়সী মেয়ে রাইছার মৃত্যু হয়েছে। এ

2026-01-15T19:02:44+00:00
2026-01-15T19:02:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাশুড়ির অত্যাচারে মেয়েকে নিয়ে খালে ঝাঁপ, অতঃপর...
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:০২ পিএম   (ভিজিট : ১৩৮)
X

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজের মেয়েকে নিয়ে খালে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে ৮বছর বয়সী মেয়ে রাইছার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মা জান্নাতুল ফেরদৌস (৩২) চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার খাদ্য গুদামের পাশে ইছামতী খালে এই ঘটনা ঘটে।

নিহত রাইছা (৮) উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদের বাড়ির প্রবাসী কায়সারের মেয়ে। দুই ছেলে ও এক মেয়ের মাঝে রাইছা সবার ছোটো এবং সে সদরের এক কিন্ডারগার্টেনের কেজি স্কুলের শিক্ষার্থী। তার মা জান্নাতুল ফেরদৌস উপজেলার চাতরী ইউনিয়নের সুজারমল্লা পাড়ার আব্দুল লতিফের মেয়ে।

জান্নাতুল ফেরদৌসের শ্বশুর বাড়ির মহিম জানান, প্রতিদিনের মত মেয়েকে নিয়ে স্কুলে বের হয় জান্নাতুল ফেরদৌস। পরবর্তীতে খবর পেয়ে হাসপাতালে এসে দেখতে পাই রাইছা মনি মারা গেছে এবং তার মা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

জান্নাতুল ফেরদৌসের মা খদিজা আক্তার দাবি করেন, তার শাশুড়ির অত্যাচারে তার মেয়ে জান্নাতুল ফেরদৌস তার নাতনিকে নিয়ে খালে ঝাপ দেয়। তিনি এই ঘটনার জন্য মেয়ের শ্বশুর বাড়ির লোকজনকে দায়ী করেন।

উদ্ধারকারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, এক ভ্যানচালকের কাছে খবর পেয়ে পৌনে ১টার দিকে মা-মেয়েকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুছার্রাত জানান, পরীক্ষা নিরীক্ষার পর মেয়েটির মৃত্যু বিষয়ে নিশ্চিত হওয়া যায়। মেয়ের মা চিকিৎসাধীন রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী গণমাধ্যমকে বলেন, শিশুটিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। মাকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy