একান্তে পড়ানোর নামে স্কুলছাত্রীকে ধর্ষণ

রংপুর ব্যুরো

সারাবাংলা

রংপুরের মিঠাপুকুরে একটি কোচিং সেন্টারে একান্তে ভালো করে পড়ানোর নামে এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।

2026-01-15T22:01:34+00:00
2026-01-16T02:22:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
একান্তে পড়ানোর নামে স্কুলছাত্রীকে ধর্ষণ
রংপুর ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:০১ পিএম  আপডেট: ১৬.০১.২০২৬ ২:২২ এএম  (ভিজিট : ১৯৮৪)
X

রংপুরের মিঠাপুকুরে একটি কোচিং সেন্টারে একান্তে ভালো করে পড়ানোর নামে এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হওয়ার পর গতকাল বুধবার ওই কোচিং সেন্টার গভীর রাত পর্যন্ত ঘেরাও করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ গেলে অভিযুক্ত শিক্ষককে তাদের হাতে তুলে দেন তারা। 

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি নুরুজ্জামান। ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানিয়েছেন, মিঠাপুকুর উপজেলার বৈরাতিহাট এলাকায় একটি রুম ভাড়া নিয়ে নিজস্ব কোচিং সেন্টার চালাচ্ছিলেন রাকিব মিয়া নামে এক ব্যক্তি।

ভুক্তভোগীর অভিযোগ, রাকিব সেখানে গত কয়েকদিন ধরে অন্য শিক্ষার্থীদের ছুটি দেওয়ার পর তাকে ভালো করে পড়ানোর নামে জোর করে ধর্ষণ করে। প্রতিবাদ করলে বিয়ে করার আশ্বাস দেয় সে। তবে, বিষয়টি কাউকে না জানানোর কথা বলে। বিষয়টি নিয়ে স্কুলছাত্রী তার বাবা-মা ও স্বজনদের জানায়। 

একইভাবে আরও শিক্ষার্থীদেরও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রাকিবের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার রাতে স্থানীয়দের নিয়ে আপসের জন্য ঘরোয়া বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত সবার সামনে রাকিব ওই ছাত্রীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে ‘টাইম পাস’ করেছে বলে দাবি করে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাকিবকে গভীর রাত পর্যন্ত তার কোচিং সেন্টারে আটকে রাখে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy