এবার রাজধানীর জিগাতলায় আবাসিক ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

জিগাতলায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।আজ শুক্রবার (১৬ জানুয়ারি)

2026-01-16T17:00:16+00:00
2026-01-16T17:00:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার রাজধানীর জিগাতলায় আবাসিক ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ১৯১)
X

জিগাতলায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম। 

তিনি জানান, জিগাতলার বেরিবাধ এলাকার ৪তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। বেলা ২টা ৩৬ মিনিটে তারা অগ্নিকাণ্ডের এ তথ্য পান তারা। এরপর ঘটনাস্থলে ২টি ইউনিট পাঠানো হয়।

কীভাবে আগুন লেগেছে বা হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy