দিনভর অসহায়দের সেবায় নোবিপ্রবি উপাচার্য

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ও বান্দারবানের লামা সিমান্তে অবস্থিত সরই ইউনিয়নের পাহাড় বেষ্টিত ধুইল্যাপাড়া হেফজখানা ও এতিমখানায় এতিম দুস্থদের

2026-01-17T11:11:54+00:00
2026-01-17T11:11:54+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
দিনভর অসহায়দের সেবায় নোবিপ্রবি উপাচার্য
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১১:১১ এএম   (ভিজিট : ১১৬)
X

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ও বান্দারবানের লামা সিমান্তে অবস্থিত সরই  ইউনিয়নের পাহাড় বেষ্টিত ধুইল্যাপাড়া হেফজখানা ও এতিমখানায় এতিম দুস্থদের জন্য খাবারের আয়োজন করে তাদের সাথে নিয়ে খাবার গ্রহন,অসহায় পরিবারে শীতবস্ত্র বিতরণ ও দুস্থদের সাথে গল্প আড্ডায় সময় কাটালেন লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজানের কৃতি সন্তান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল!

গত ১৬ জানুয়ারী শুক্রবার জুমার আগে এতিমখানার উদ্দেশ্যে রওনা করে তিনি ধুইল্যাগাড়া এতিমখানা মসজিদে জুমা আদায় করেন। জুমা  শেষে মসজিদে আগত মুসল্লীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এরপর তিনি পার্শ্ববর্তী গৌড়স্থান আখতারুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক সভায় অংশ গ্রহণ করে আলোচনা রাখেন। পরে ধর্মীয় মাহফিলেও তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এভাবে সারাদিন তিনি কাটিয়ে দেন।

বক্তব্যে তিনি বলেন আল্লাহ মানুষকে যে সম্পদ দিয়েছেন তা এতিম অসহায়দের তরে অবশ্যই ব্যয় করতে হবে,অন্যতায় মহান আল্লাহ র দরবারে জবাবদিহি করতে হবে পরকালে। আর মানুষের  অর্জিত জ্ঞান দিয়ে দেশ ও জাতির কল্যাণ করতে হবে। এতে করে জ্ঞান ও সম্পদ আমাদেরকে পরকালে নাজাত দেবে নিশ্চয়।  শুধুমাত্র ধনীর সন্তানরা পড়ালেখা করবে আর সব সুযোগ-সুবিধা ভোগ করবে তা হতে পারেনা,আমরা যারা সামর্থবান, সচ্ছল তাদেরকে অসচ্ছল, গরীব,অসহায়,ও সুবিধা বঞ্চিত মানুষের সন্তানদের শিক্ষা,চিকিৎসা তথা মৌলিক অধিকার আদায়ে যত্নবান হতে হবে। সব সময় তাদের পাশে থাকতে হবে। তাহলে নিজের অর্জিত সম্পদ ও জ্ঞান দুনিয়া ও আখেরাতে নাজাতের জারিয়া হবে।

তিনি আরো বলেন,আমাদের সন্তানদের  অবশ্যই নৈতিক শিক্ষা দিতে হবে। নৈতিকতার অবক্ষয়ের এ যুগে সন্তানদের সূশিক্ষা,নৈতিক শিক্ষা দিতে না পারলে সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করা যাবেনা। তাই সবার সন্তানকে নৈতিক শিক্ষা দিতেই হবে, যাতে করে কলমের খোঁচায় দূর্নীতি,অনিয়ম ও অনৈতিক কর্মকান্ডে তারা জড়িত না হয়।

পাহাড়ের অজপাড়া গাঁয়ে নির্মল পরিবেশে শিক্ষার আলো ছড়িয়ে এলাকা আলোকিত করে আসছে  ধুইল্যাপাড়া হেফজখানা ও এতিমখানাটি।
একদল শিক্ষানুরাগী ও দ্বীনপ্রেমী মানুষের প্রচেষ্টায় কোরানের আলো বিতরনকারী প্রাতিষ্ঠানটি দ্বীনের মারকাজ হিসাবে রূপ নেয় ধুইল্যাপাড়া হেফজখানা ও এতিমখানা নামক প্রতিষ্ঠানটি।

স্থানীয় ও দেশে প্রবাসের দ্বীনপ্রেমী বিশিষ্টজনদের সার্বিক সহযোগিতায় পিছিয়ে পড়া অবহেলিত, শিক্ষা বঞ্চিত কোমলমতি শিশুদের পড়াশোনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান।

এরই ধারাবাহিকতায় জুমার নামাজের পর ধুইল্যাপাড়া হেফজখানা ও এতিমখানায় দোয়া মাহফিল ও  কোমলমতি শিক্ষার্থী এবং স্থানীয় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা ও যায়যায়দিন পত্রিকার লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাওলানা আবদুল জাব্বার ফিরোজ এর সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাস্টার মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায়অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিয়েল ওয়েল কোম্পানির জোনাল ম্যানেজার হারুনুর রশিদ, সিকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাত্তার সিকদার, টেরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন, লোহাগাড়া মুক্তা ক্লথ স্টোরের ম্যানেজিং ডিরেক্টর মোস্তাক আহমদ সাইফুল, ব্যাংকার আবছার উদ্দিন ,চরম্বার কৃতি সন্তান ও সমাজসেবী নূর মুহাম্মদ ও ব্যবসায়ী মঞ্জুর আলম।

উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, অর্থ সম্পাদক ফরিদুল আলম, মাদ্রাসার সাবেক শিক্ষক ও শুভাকাঙ্খী মোঃ এ এস এম নোমান, ধুইল্যা পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আলমগীর, শিক্ষক হাফেজ মোঃ হাশেম, হাফেজ মুহাম্মদ মুবিনুল হক, আবদুল মালেক, সৈয়দ মিয়া , শামশুল ইসলাম, বোরহান উদ্দিন,সেলিম উদ্দিন, নুর হোসেন, আবদুল মান্নানসহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নোবিপ্রবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইলের সৌজন্যে  হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের দুপুরে খাবারের আয়োজন করেন এবং এতিমখানার শিশু শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবারে অংশ নেন নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল সহ আগত অতিথিরা। সব শেষে প্রতিষ্টানের সর্বাঙ্গীন কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy