সরকারি মুকসুদপুর কলেজে গণঅভ্যুত্থান দিবস পালিত

মুকসুদপুর প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে বুধবার সকাল

2026-08-06T21:42:12+00:00
2026-08-06T21:42:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সরকারি মুকসুদপুর কলেজে গণঅভ্যুত্থান দিবস পালিত
মুকসুদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:৪২ পিএম   (ভিজিট : ৩০)
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
X

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হাসান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সলিল কুমার বিশ্বাস।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রবন্ধ রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনা ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এভাবেই দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy