গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্নের সূচনা হয়েছিল: গাজী আতাউর রহমান

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, হাজারো শহীদের আত্মত্যাগ ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন

2026-08-07T10:05:07+00:00
2026-08-07T10:05:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্নের সূচনা হয়েছিল: গাজী আতাউর রহমান
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:০৫ এএম   (ভিজিট : ১০)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, হাজারো শহীদের আত্মত্যাগ ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্নের সূচনা হয়েছিল, তার অন্যতম ভিত্তি ছিল ‘জুলাই সনদ’। কিন্তু এখনো সেই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়ায় জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকালে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার দ্বি-বার্ষিক জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্রত্যাশা নিয়ে মানুষ আন্দোলন করেছিল, তার যথাযথ প্রতিফলন এখনো দৃশ্যমান নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সাথে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণের ন্যায্য দাবি উপেক্ষিত হলে গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হতে পারে। 

সম্মেলনে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের সদস্য মাওলানা আবু মুকাররম মো. কামাল উদ্দিন ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এম ওবায়দুর রহমান। 

এ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনসমূহের জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনের শেষ পর্বে মাওলানা আতাউর রহমানকে সভাপতি, মাওলানা এম ওবায়দুর রহমানকে সহ-সভাপতি ও মাওলানা তরিকুল ইসলামকে সেক্রেটারী করে আাগমী দুই বছরের জন্য ভোলা জেলা উত্তরের কমিটি ঘোষণা করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy