পোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার

2026-01-17T15:18:48+00:00
2026-01-17T15:18:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:১৮ পিএম   (ভিজিট : ৬১)
X

নওগাঁর পোরশায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ঘাটনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সোমনগর দোদলের মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঘাটনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোদাচ্ছের হোসেন এতে সভাপতিত্ব করেন।

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তৌফিকুর রহমান চৌধুরী ও সদস্য সচিব সাদেকুল ইসলাম। এসময় উপজেলা বিএনপির সাবেক  আহবায়ক শফিউদ্দিন মন্ডল, বিএনপির সহসভাপতি শাখিল জাভেদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু, ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা গোলাম রহমান, আব্দুল গণি, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, যুবদল আহবায়ক ইকবাল হোসেনসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy