পাকুন্দিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি প্রার্থী

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন কিশোরগঞ্জ-২ ( পাকুন্দিয়া -

2026-01-17T15:22:23+00:00
2026-01-17T15:22:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি প্রার্থী
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:২২ পিএম   (ভিজিট : ৪৯)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন কিশোরগঞ্জ-২ ( পাকুন্দিয়া - কটিয়াদি ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট জালাল।

শনিবার (১৭ ই জানুয়ারি) দুপুরে পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের উদ্যোগে উপজেলা মুক্তিযুদ্ধা সাংসদ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পাকুন্দিয়া   উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সহ-সভাপতি, পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মো. জালাল উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা অনস্বীকার্য। মুক্তিযোদ্ধারা কাকে ভোট দেবেন, এটি তাঁদের গণতান্ত্রিক অধিকার। তাঁর কাছে মুক্তিযোদ্ধার পরিচয় দলীয় নয়, বরং তিনি একজন মুক্তিযোদ্ধাই। নির্বাচিত হলে সবার প্রতি সমান অধিকার ও সম্মান বজায় রাখার অঙ্গীকারও করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।  

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন সহ বীর মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy