পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

সারাবাংলা

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি মাতুব্বর বাড়ি গ্রামে শনিবার ভোরে ইতালি প্রবাসী হাবিব মাতুব্বর (৩৫) এর পরকীয়াজনিত

2026-01-17T17:37:25+00:00
2026-01-17T17:37:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ২০৫)
X

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি মাতুব্বর বাড়ি গ্রামে শনিবার ভোরে ইতালি প্রবাসী হাবিব মাতুব্বর (৩৫) এর পরকীয়াজনিত বিরোধের জেরে ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর শিউলি বেগম এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে সদর থানা পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে হাবিব মাতুব্বর ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান হয়নি। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী শিউলি বেগম ক্ষুব্ধ হয়ে ভোররাতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন বলে অভিযোগ উঠেছে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

হাবিব মাতুব্বরের চাচাতো ভাই হৃদয় মাতুব্বর জানান, “রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়ে। পরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শিউলি বেগম ব্লেড দিয়ে ঘুমন্ত অবস্থায় থাকা আমার ভাইয়ের পুরুষাঙ্গ কেটে দেয়। চিৎকার শুনে আমরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিই।”

সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, আহতের অবস্থা গুরুতর। প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।

হাবিব মাতুব্বর পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, কী কারণে তার স্ত্রী এমন ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না। তবে তিনি এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন।

অভিযুক্ত শিউলি বেগমের দাবি, তার স্বামী পরকীয়ায় আসক্ত ছিলেন এবং একাধিক নারীর সঙ্গে মোবাইলে কথা বলতেন। এ নিয়ে প্রতিবাদ করায় তিনি তার সঙ্গে খারাপ আচরণ করতেন। ক্ষোভের বশেই তিনি এ কাজ করেছেন বলে স্বীকার করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পর ব্লেডসহ অভিযুক্ত স্ত্রী শিউলি বেগমকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy