রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের গেদনাইল নয়াপাড়া এলাকার হৃদয় মনি স্কুল সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ আলী ভোলার চরফ্যাশনের মুন্সিরহাট এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, সকালে স্থানীয়রা ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে খুললে ভেতরে এক যুবকের মরদেহ পাওয়া যায়। মরদেহটি পচন ধরতে শুরু করেছিল। পরে পিবিআই নারায়ণগঞ্জ ইউনিট প্রযুক্তির সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করে।
তিনি আরো জানান, ড্রামের ভেতর যুবকের পা বাঁধা অবস্থায় ছিল। তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে।
আর মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।