ঘাটাইল মন্দিরে ৫ প্রতিমা ভাংচুরে আসামি আটক

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকন্দি ইউনিয়নের বৃদ্ধি বল্লা বসুবাড়ি কালি মন্দিরে ৫টি প্রতিমা ভাংচুর করার অভিযোগে সিয়াম আহমেদ (২০)

2026-01-18T15:18:56+00:00
2026-01-18T15:18:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইল মন্দিরে ৫ প্রতিমা ভাংচুরে আসামি আটক
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:১৮ পিএম   (ভিজিট : ২১৮)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকন্দি ইউনিয়নের বৃদ্ধি বল্লা বসুবাড়ি কালি মন্দিরে ৫টি প্রতিমা ভাংচুর করার অভিযোগে সিয়াম আহমেদ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে সিয়াম মন্দিরে প্রবেশ করে গালিগালাজ করতে করতে লোহার রড দিয়ে প্রতিমাগুলো ভেঙে দেয়। মন্দিরের সভাপতি বিপুল চন্দ্র বিশ্বাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোকছেদুর রহমান জানান, আসামিকে মামলা দিয়ে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টের ঘাটাইল উপজেলা শাখার সহসভাপতি বিপুল চন্দ্র বিশ্বাস ও সদস্য সচিব অরুণ জ্যোতী সান্যাল ঘটনাটি নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy