প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম (ভিজিট : ৯৮)

X
জামানতের টাকা ফেরত না দেওয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের টঙ্গী কলেজ গেট শাখায় রোববার সকাল ১১টার দিকে গ্রাহকরা বিক্ষোভ করেছেন। তারা ব্যাংক ম্যানেজারের কাছে জমাকৃত জামানতের টাকা ফেরতের দাবি জানান।
গ্রাহকরা টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং শাখার ভেতরে ও বাইরে কথাকাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রাহকদের আশ্বস্ত করেন। পুলিশ জানায়, আগামী এক মাসের মধ্যে ব্যাংক তাদের পাওনা টাকা পরিশোধের নিশ্চয়তা দিয়েছে।
গ্রাহকরা বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবেন। ব্যাংকের শাখা ম্যানেজার আলী ইসলাম জানিয়েছেন, সঞ্চয়ী হিসাবের লেনদেন স্বাভাবিকভাবে চলছে, তবে ডিপিএস, এফডিআর ও অন্যান্য জামানতের টাকা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।