বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন এক অনন্য নেতৃত্ব: নজরুল ইসলাম মঞ্জু

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

2026-01-18T19:49:45+00:00
2026-01-18T19:54:59+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন এক অনন্য নেতৃত্ব: নজরুল ইসলাম মঞ্জু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ৭:৫৪ পিএম  (ভিজিট : ১৮০)
X

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার খুলনা ধান চাল বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। 

প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এমন একজন রাষ্ট্রনায়ক, যিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি। দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি জীবনের শেষ সময় পর্যন্ত দৃঢ় অবস্থানে ছিলেন।

তিনি আরও বলেন, আজকের বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, সেখানে বেগম খালেদা জিয়ার আদর্শ ও সাহসিকতা আমাদের সবচেয়ে বড় প্রেরণা। তার নেতৃত্বেই এ দেশে গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতির ভিত্তি আরও সুদৃঢ় হয়েছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ধান চাল বণিক সমিতির সভাপতি মুনির আহমেদ। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy