প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:১১ পিএম (ভিজিট : ১)

X
চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম সর্বস্তরের জনগণের সাথে গণসংযোগ ও কুশল বিনিময় শুরু করেছেন।
শুক্রবার বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজার ও আশপাশের এলাকায় তিনি এ গণসংযোগ পরিচালনা করেন।
গণসংযোগকালে এ্যাডভোকেট সিরাজুল ইসলাম স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত হলে এলাকার সামগ্রিক উন্নয়ন, জনসেবা ও সার্বিক কল্যাণে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন জামায়াতের আমীর ওবায়দুল্লাহ, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণসংযোগ শেষে তিনি স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।