গণভোট মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়: ধর্ম উপদেষ্টা

মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে আমরা গুণগত পরিবর্তন আনতে

2026-01-19T18:35:59+00:00
2026-01-19T19:05:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণভোট মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়: ধর্ম উপদেষ্টা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:৩৫ পিএম  আপডেট: ১৯.০১.২০২৬ ৭:০৫ পিএম  (ভিজিট : ২৩৮)
X

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে আমরা গুণগত পরিবর্তন আনতে পারব। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে ভবিষ্যতে ক্ষমতাসীনরা স্বৈরাচারী হতে পারবে না। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে আগামী দিনে জাতির চেহারা পাল্টে যাবে। এদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আছে এবং থাকবে, কারোর ক্ষমতা নেই রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বদলাতে।

সোমবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে গণভোটের কার্যক্রমে জনসচেতনতা শীর্ষক মতবিনিময় সভা ও ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি (খালিদ) উপরোক্ত কথাগুলো বলেন।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের উপস্থাপনায় স্বাগত বক্তা ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের ডিডি ফারুক আলম। 

গণভোটের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার দিপক কুমার রায়, মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন।  

অতিথিরা উপস্থিত ইমামদের উদ্দেশ্যে বলেন আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে সচেতন করবেন। আমরা সামগ্রিক ভাবে চেষ্টা করবো গণভোটের প্রচারণা চালিয়ে যেতে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত। দেশের জন্য জুলাই যোদ্ধারা রক্ত দিয়েছেন। দেশের জন্য আমরা আমাদের ঈমানী দায়িত্ব পালন করব। 

উন্মুক্ত মতবিনিময় সভা ও শেষাংশে সভাপতির সমাপনী বক্তব্যে মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy