প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম (ভিজিট : ১৭৯)

X
দেশের একমাত্র মৎস্য হেরিটেজ প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশিজনদের নিয়ে রাউজানে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অংশগ্রহনকারীরা এই বিশেষায়িত নদীরকে রূপালী সম্পদের খনি উল্লেখ করে এই সম্পদ রক্ষায় আরো কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম বলেন এই সম্পদ রক্ষায় হালদা পাড়ের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। মাছ চোরদের প্রতিরোধ করতে হবে।
রাউজান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির, হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসুপ্রমুখ।
সভায় অংশিজনদের রাউজান প্রেসক্লাবের সভাপতি প্রদীপ শীল বলেন হালদা নদীতে প্রতিদিন অবৈধ ভাবে জালপাতা ও নদী থেকে বালু উঠানোর বিরুদ্ধে প্রশাসনকে আরো কঠোর হতে হবে।